“রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)” ১৯৮৫ সাল থেকে কুমিল্লা জেলার বর্তমান লালমাই উপজেলার বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। সংস্থাটির মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার দরিদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগীতা প্রদান করা। কুমিল্লার বিভিন্ন এলাকার নিরক্ষর জনগণ ও দরিদ্র যুব সমাজকে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। এছাড়াও ২০২৫ সালের মধ্যে লালমাই উপজেলা যুব সমাজকে একটি আধুনিক নিরক্ষর ও দারিদ্রমুক্ত উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করা। আরডিএফ এর লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ১৯৮৫ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। তার মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও দরিদ্র ও যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষনের ও প্রকল্পের মাধ্যমে আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটানো। বৃক্ষরোপন, মৎস্য চাষ, পশুপালন সহ বিভিন্ন আয়বর্ধক কর্মসূচীর আওতায় এনে তাদের স্বাবলম্বীন হতে বিশেষ ভ‚মিকা পালন করে আসছে। আরডিএফ এর কার্যক্রম কুমিল্লা জেলার বর্তমান লালমাই উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পরিচালনা করার লক্ষ্যে সংস্থার নিয়োজিত সেচ্ছাসেবক ও কর্মীগণের সমন্বয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমারা আশা করছি সরকারী ও বৈদেশিক অনুদান পেলে কুমিল্লা সহ সারা বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভ‚মিকা রাখতে সক্ষম হবো। স্থানীয় কিছু জটিলতার কারনে সংস্থার কার্যক্রম কিছুটা ব্যহত হলেও আরডিএফ এর কার্যক্রম দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এছাড়াও অত্র সংস্থা ন্যাশনাল ভলেন্টিয়ারিজম কমটির সদস্য হিসাবে কাজ করছে। নি¤েœ ২০২৩-২০২৪ অর্থ বছরের সংস্থার কিছু উল্লেখযোগ্য কার্যক্রম নি¤েœ বর্ণনা করা হলো।
